পানিডা ® ৩৩ ইসি(Panida 33 EC) |পেন্ডিমেথালিন ৩৩%

Shop

পানিডা ® ৩৩ ইসি(Panida 33 EC) |পেন্ডিমেথালিন ৩৩%

-3%

Original price was: ৳ 67.00.Current price is: ৳ 65.00.

পানিডা ® ৩৩ ইসি(Panida 33 EC) |পেন্ডিমেথালিন ৩৩%

Original price was: ৳ 67.00.Current price is: ৳ 65.00.

Add to cart
Buy Now

পানিডা

পানিডা ® ৩৩ ইসি কি ?
পানিডা ® ৩৩ ইসি বিভিন্ন ফসলের আগাছা দমনে একটি কার্যকরী নির্বাচিত (Selective) আগাছানাশক যা আগাছা জন্মানোর পূর্বেই জমিতে প্রয়োগ করা হয়। এর প্রতি লিটারে ৩৩০ গ্রাম সক্রিয় উপাদান ‘পেন্ডিমেথালিন’ রয়েছে।

পানিডা ®️ ৩৩ ইসি কিভাবে কাজ করে ?

-আগাছা জন্মানোর আগে (Pre-emergence) মাটিতে স্প্রে করা হলে আগাছার বীজ অংকুরোদগম হওয়ার সময় মূল ও কচিপাতা দ্বারা শোষিত হয়ে আগাছার কোষ বিভাজন (Cell Division) এবং কোষ দীর্ঘায়তকরণে (Cell Elongation) বাধার সৃষ্টি করে। ফলে অংকুরোদগমের সময় সদ্য গজানো আগাছা মারা যায়।

-সঠিক মাত্রায় এবং সঠিক পদ্ধতিতে জমিতে স্প্রে করতে হবে। ভাল ফলাফলের জন্য জমিতে পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা থাকতে হবে।

ব্যবহারবিধি:

আলু: আলুর বীজ লাগানোর ০-৪ দিনের মধ্যে পানিডা জমিতে স্প্রে করতে হবে এবং ইহা জমিতে স্প্রে করার পরে হালকা সেচ দিলে এর কার্যকারিতা বৃদ্ধি পাবে।
পেঁয়াজ ও রসুন: পেঁয়াজ/ রসুন এর বীজ লাগানোর ০-৩ দিনের মধ্যে পানিডা জমিতে স্প্রে করতে হবে এবং ইহা জমিতে স্প্রে করার পরে হালকা সেচ দিলে এর কার্যকারিতা বৃদ্ধি পাবে।

*তামাকের সাকার অপসারণে ব্যবহার করা যেতে পারে।

বিশেষ নির্দেশনা:

-পানিডা ®️ ৩৩ ইসি সঠিক মাত্রায় এবং সঠিক পদ্ধতিতে জমিতে স্প্রে করতে হবে।

-জমিকে ভালভাবে প্রস্তুত করতে হবে। শস্যের অবশিষ্টাংশ বা মাটির ঢেলা যথা সম্ভব ছোট করতে হবে। জমি সমতল হলে ভাল ফল পাওয়া যাবে।

-জমিতে এমনভাবে আগাছানাশক স্প্রে করতে হবে যাতে জমির উপর সঠিকভাবে আগাছানাশকের একটি স্তর সৃষ্টি হয়।

-ভাল ফলাফলের জন্য জমিতে পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা থাকতে হবে।

-স্প্রে করার পর হালকা সেচ দিলে এর কার্যকারিতা বৃদ্ধি পাবে বা বৃষ্টির পরেও স্প্রে করা যাবে।

রেজিস্ট্রেশন নং: এপি-৯৪১।

প্যাক সাইজ: ৪০০ মিলি, ১০০ মিলি এবং ৫০ মিলি।

প্রয়োগমাত্রা :

ফসল আগাছার 

নাম

অনুমোদিত 

মাত্রা

একর 

প্রতি

৫ শতক জমির জন্য
আলু আগাছা ২ লিটার / হেক্টর ৮০০ মিলি ৪০ মিলি (২০ লিটার পানিতে)
পেঁয়াজ,রসুন আগাছা ২ লিটার / হেক্টর ৮০০ মিলি ৪০ মিলি (২০ লিটার পানিতে)
ধান আগাছা ২.৫ লিটার /হেক্টর ১ লিটার ৫০ মিলি (১০ লিটার পানিতে)

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লি­খিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।

Customer reviews
0
0 ratings
5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
Reviews

There are no reviews yet.

Write a customer review
Be the first to review “পানিডা ® ৩৩ ইসি(Panida 33 EC) |পেন্ডিমেথালিন ৩৩%”

Your email address will not be published. Required fields are marked *

0